ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাউফলে করোনায় আক্রান্ত ১০ জন

বাউফলে করোনায় আক্রান্ত ১০ জন
×

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০০:৫৪

পটুয়াখালীর বাউফলে করোনা সন্দেহে কোয়ারেন্টোইনে থাকা ৯৩  জনের নমুনা সংগ্রহে করে  ঢাকা আইইডিআর পাঠায় বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র।  এদের মধ্যে ১০ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
বুধবার রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে ৫ জন ঢাকাফেরত শ্রমিক। তারা কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে কোয়ারেন্টাইনে ছিলেন। এছাড়া বিলবিলামে ঘরে কোয়ারেন্টাইনে থাকা ১ জন এবং  বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজে কোয়ারেন্টাইনে থাকা চারজনের করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×