ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

শিবগঞ্জে পদ্মায় ডুবে এক শিক্ষার্থী নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় ডুবে এক শিক্ষার্থী নিখোঁজ
×

শিবগঞ্জের ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০১:০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে মিঠুন (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাছধরা নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয়।
মিঠুন উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকার তেররশিয়া গ্রামের মো. এখলেসের ছেলে । সে গত বছর পাঁকা নারায়ণপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিয়েছিল।
মিঠুনের পিতা এখলেস জানান, বেলা ১১ টার দিকে মিঠুনসহ চারজন পদ্মা নদীতে মাছ ধরতে যায়। নৌকা থেকে তারা নদীতে জাল ফেলার সময় জালের সাথে চারজনই পানিতে পড়ে যায়। এসময় মিঠুনের তিন সহযোগী সাঁতরে নৌকায় উঠতে পারলেও কোন খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রমজান আলী জানান ,নিখোঁজ মিঠুনের অনুসন্ধান চালাচ্ছে স্থানীয়রা। এছাড়া ফায়ার সার্ভিসেও খবর দেয়া হয়েছে। 

আরও পড়ুন

×