ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
×

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০২:১৮

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মো. সেলিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে। তিনি ফেনী শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মুত সেলিমের স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী গত কয়েক বছর ধরে শ্বাসকষ্ট, উচ্চরক্তচাপ, ডায়াবেটিকে ভুগছেন। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বুধবার বিকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। রাত ১১ টার দিকে তিনি মারা যান।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনার লক্ষণ নিয়ে ওই ব্যক্তি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলকান্দি ইউনিয়েন চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, মৃত সেলিমের স্বজনেরা রাতেই মরদেহ সোনাগাজীর গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার ভোর রাতে সোনাগাজী মডেল থানা পুলিশের উপস্থিতিতে পারিবারের কয়েকজন সদস্যের অংশগ্রহনে জানাজা শেষে মৃতদেহ দাফন করা হয়।

আরও পড়ুন

×