ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশু নিহত

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশু নিহত
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:১১

নোয়াখালীর বেগমগঞ্জে ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ফাহিমা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা পূর্ব একলাশপুর  গ্রামের আব্দুল মতিনের মেয়ে। সে স্থানীয় একলাশপুর দালানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান নিহত শিশুর পরিবারের লোকজনের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১ টায় ঝড়বৃষ্টির মধ্যে শিশুটি বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে সে নিহত হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ওই শিশুর বাড়ি পরিদর্শন করেছে।

আরও পড়ুন

×