ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নোয়াখালী ও নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নোয়াখালী ও নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু
×

নোয়াখালী ও নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৭:৪১

নোয়াখালীর বেগমগঞ্জে বজ্রপাতে এক শিশু শিক্ষার্থী এবং নড়াইলে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা ফাহিমা আক্তার (০৭) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে গেলে বজ্রপাতে নিহত হয়। ফাহিমা স্থানীয় পূর্ব একলাশপুর গ্রামের আব্দুল মতিন ও তাজ নেহারের মেয়ে। সে একলাশপুর দালানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, শিশুটির পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এদিকে নড়াইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন মোল্লা (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইয়াসিন পৌরসভার ডুমুরতলার লুৎফর সিকদারের ছেলে।

এলাকাবাসী জানায়, ঘটনার সময় ইয়াসিন ঘোড়াখালি বিলে ধান কাটছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

আরও পড়ুন

×