করোনা উপসর্গ নিয়ে সোনাগাজীর একজনের মৃত্যু
ফাইল ছবি
সোনাগাজী(ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৮:৪৮
করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে সোনাগাজীর মো. সেলিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে। তিনি ফেনী শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
সেলিমের স্ত্রী রুমা বেগম বেমন জানান, তার স্বামী গত কয়েক বছর ধরে শ্বাসকষ্ট, উচ্চরক্ত চাপ, ডায়াবেটিক রোগে ভুগছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বুধবার বিকেলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে রাত ১১ টার দিকে তিনি মারা যান।
তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
মঙ্গলকান্দি ইউনিয়েন চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পর রাতে তার লাশ স্বজনরা সোনাগাজীর গ্রামে বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার ভোরে পুলিশের উপস্থিতিতে পারিবারের কয়েকজন সদস্যের অংশগ্রহণে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
- বিষয় :
- করোনা উপসর্গ
- সোনাগাজী