ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হবিগঞ্জের আরও দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

হবিগঞ্জের আরও দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ১২:৩৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ১২:৫৬

সিলেটে নতুন করে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের এই দুইজনের একজন চিকিৎসক ও অপরজন স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানীতে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এদের মধ্যে হবিগঞ্জের এই দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে। 

এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৪ জন, যাদের মধ্যে অনেক চিকিৎসক ও সেবিকা রয়েছেন। 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, নতুন শনাক্ত দুইজনের একজন চিকিৎসক ও অপরজন এনজিও’র স্বাস্থ্যকর্মী।

নতুন দুইজন শনাক্ত হওয়ার পর সিলেট বিভাগের চার জেলা মিলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৭ জন, হবিগঞ্জ ৫৪ জন ও মৌলভীবাজার ১১ জন। এদের মধ্যে একজন চিকিৎসকসহ মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন

×