ধর্মপাশায় মায়ের পরে ছেলে করোনায় আক্রান্ত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ১৪:১১
সুনামগঞ্জের ধর্মপাশায় ১৩ বছর বয়সী এক ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ধর্মপাশায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনে।
এর আগে গত মঙ্গলবার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ওই দুজনের মধ্যে একজন ছিল উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের এক নারী। ওই নারীর স্বামী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাওয়া ফলাফলে ওই নারীর ছেলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, ওই নারী সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।
- বিষয় :
- সুনামগঞ্জ
- ধর্মপাশা
- করোনাভাইরাস