ডিমলায় করোনার নমুনা সংগ্রহকারী নিজেই আক্রান্ত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৪:৩৪
নীলফামারীর ডিমলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার করোনা সন্দেহে বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করছিলেন। এ কারণে গত ২৪ এপ্রিল তার নিজের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার পাওয়া ফলাফলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ডিমলা হাসপাতাল কতৃপক্ষ বৃহস্পতিবার রাতেই তাকে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠিয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, বৃহস্পতিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের অন্যান্য সেবা সীমিত পরিসরে চালু থাকবে।
- বিষয় :
- নীলফামারী
- ডিমলা
- করোনাভাইরাস