ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর 

নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর 
×

ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার-টেবিল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১০:০১

নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী প্রচার ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নৌকা প্রার্থীর সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশেই হিন্দু কলোনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের কর্মীরা।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।

ওসি জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×