ডিমলায় করোনায় আক্রান্ত ১, লকডাউন ৫৭ বাড়ি
ফাইল ছবি
ডিমলা(নীলফামারী)সংবাদদাতা
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৫:০৫
নীলফামারীর ডিমলায় টাঙ্গাইল থেকে গ্রামের বাড়িতে আসা মাজেদুল ইসলাম (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬জন।
মাজেদুল উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের পাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সারোয়ার আলম বলেন, মাজেদুল টাঙ্গাইল জেলায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। গত সপ্তাহে টাঙ্গাইল থেকে বাড়ি ফেরার পর তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। ডিমলা হাসপাতাল কতৃপক্ষ শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠিয়ে দেয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, রোববার রাতে খগাখড়িবাড়ি ইউনিয়নের করোনা শনাক্ত রোগীর বাড়িসহ আশ পাশের ৫৭টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন