ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কক্সবাজার-৪ আসন: দুই প্রার্থীর ভোট বর্জন

কক্সবাজার-৪ আসন: দুই প্রার্থীর ভোট বর্জন
×

নুরুল আমিন সিকদার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৬:১৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৬:২৮

কক্সবাজার-৪ আসনে নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী নুরুল আমিন সিকদার ও স্বতন্ত্র নুরুল বশর (ঈগল)। রবিবার (৭ জানুয়ারি) ভোট চলাকালে দুপুরের দিকে তারা এই ঘোষণা দেন।

গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে লাঙ্গলের প্রার্থী নুরুল আমিন সিকদার অভিযোগ করেন, রিটার্ণিং কর্মকর্তা শুরু থেকে যে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহন মূলক নির্বাচনের আশ্বাস দিলেও, তিনি তা রক্ষা করতে পারেননি। ভোট চলাকালে কেন্দ্র থেকে তার কর্মীদের বের করে দিয়ে ব্যালট কেড়ে নেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দিয়েছে নৌকার কর্মী সমর্থকেরা। বিষয়টি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের জানানো পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীর লীগের সভাপতি নুরুল বশর অভিযোগ করেন, কেন্দ্র দখল ভোট ডাকাতি, জালভোট, এজেন্ট বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম  প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ পাতিত্ব করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।  তাই আমি এই ভোট বর্জন করলাম। বিষয়টি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের জানানো পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, বিষয়টি আমিও শুনেছি। এটা তার ব্যক্তিগত অভিযোগ। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্টুভাবে হয়েছে। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ এসেছে সে কেন্দ্রের বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি।

টেকনাফের বিভিন্ন ইউনিয়নে সরেজমিন পরিদর্শন কালে সাবরাং ইউনিয়নে ওই ইউনিয়নের চেয়ারম্যান, তার স্ত্রী ও আত্মীয় স্বজন ও অনুসারীদের প্রভাব বিস্তার করছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। 

এই আসনে প্রার্থী হয়েছেন- শাহীন আক্তার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর (ঈগল), জাতীয় পার্টি (জাপা) প্রার্থী- নুরুল আমিন সিকদার ভূট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী ফরিদ আলম (আম), তৃণমূল বিএনপি প্রার্থী মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ),ক ইসলামী ঐক্য জোট প্রার্থী মোহাম্মদ ওসমান গণি (মিনার), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইসমাঈল (ডাব)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৬ হাজার ৯৭১। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।

আরও পড়ুন

×