তথ্য গোপন করে করোনায় প্রাণ হারানো নারীর দাফন
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৫:৪১
তথ্য গোপন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো এক নারীকে দাফন করা হয়েছে। সোমবার ভোরে স্বজনরা ওই নারীর লাশ ঢাকা থেকে এনে উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করেন।
জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে রোবরার মারা যান। নিহতের সংস্পর্শে স্বজনদের ঠিক কারা এসেছিলেন, এ তথ্য আগেভাগে জানতে না পেরে বিপাকে পড়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকতা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে এলাকায় মেডিকেল টিম পাঠিয়ে নিহতের স্বজনদের সবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। তাদের হোম কোয়ারেন্টাইনেও রাখা হয়েছে।
মেয়র এসএম নজরুল ইসলাম জানান, পুরো মহল্লা লকডাউনের পর হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পৌরসভা থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- উল্লাপাড়া
- করোনাভাইরাস