ইন্দুরকানীতে গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা
গ্রামে ঘুরে ঘুরে করোনার নমুনা সংগ্রহ করছে- সমকাল
ইন্দুরকানী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৬:২২ | আপডেট: ০৪ মে ২০২০ | ১০:৩৩
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর চালু না হলেও নামে মাত্র চলছে আউটডোর (বহিঃবিভাগ)। করোনায় আক্রান্ত রোগীদের জন্য নেই কোন আইসেলেশনের ব্যবস্থা। কিন্তু সারা দেশের ন্যায় এ স্বাস্থ্য কমপ্লেক্সেও নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা দিতে তেমন কেউ আসচেন না।
তাই স্বাস্থ্যকর্মী, ব্রাকের কর্মী, জনপ্রতিনিধি, গ্রামপুলিশসহ সচেতন এলাকাবাসী, পুলিশ, উপজেলা প্রশাসনের মাধ্যমে করোনা উপসর্গের খবর পেলেই ছুটে যান সহকারী সার্জন ডা. নিয়াজ ও ডা. মো. মেহেদি হাসান ও তার সহযোগীরা।
এভাবে তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজের ল্যাবে পাঠান।
ডা. নিয়াজ জানান, এলাকার মানুষ করোনার বিষয় কম সচেতন। নমুনা পরীক্ষা করতে কেউ হাসপাতালে আসতে চান না। তাই ঝুঁকি জেনেও তারা গ্রামে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কেউ নমুনা দিতে আসে না। তাই খবর পেলে চিকিৎসক ও সহকারীদের বাড়িতে পাঠিয়ে নমুনা সংগ্রহ করছেন তারা।
- বিষয় :
- করোনা
- আইসোলেশন
- করোনার উপসর্গ