ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনায় বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু

খুলনায় বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৭:১২

খুলনা মহানগরীতে বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ও বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন- সোনাডাঙ্গা থানার ময়লাপোতা হরিজন কলোনির অরুন দাস (৬০) ও  নীলা দাস (৬২)। 

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে সুইপার অরুন দাস ও নীলা দাস মাদ পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের দুপুর ১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে একজন এবং বিকাল পৌনে ৫টার দিকে আরেকজন মারা যান। ময়নাদন্তের জন্য তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. অনল রায় জানান, বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, তারা কোথা থেকে মদ কিনেছিলেন সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×