ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

দেশের কোন মানুষ না খেয়ে মরবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশের কোন মানুষ না খেয়ে মরবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রী
×

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৭:২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের কোন মানুষ এই বৈশ্বিক মহামারিতে না খেয়ে মরবে না। আমরা সকল অসহায় ও কর্মহীন মানুষের মাঝে করোনা মহামারির শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সকল কর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি পাড়া, মহল্লার সকল কর্মহীন ও অসহায় মানুষকে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সহায়তা করতে। ঈদের আগেই প্রত্যেক ইউনিয়নে দেড় হাজার লোকের মাঝে কার্ডের মাধ্যমে তালিকা করে একেকজনকে আড়াই হাজার টাকা দেওয়া হবে।

সোমবার সকালে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে অর্থয়ানের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নের ১১ হাজার ৩০০ কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় ইউএনও কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদান জহিরুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা মো, সাইদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×