শ্রীপুরে কর্মহীন সাড়ে ৪শ মানুষের পাশে বরমী বণিক সমিতি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৭:৩৮
শ্রীপুরের বরমী বাজারে থাকা সাড়ে ৪শ কামার-মুচি, জেলে-বুয়া, কুলি ও দিনমজুরকে দশ কেজি করে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বরমী বাজার শিল্প ও বণিক সমিতি। হঠাৎ করেই কর্মহীন হয়ে যাওয়ার কারণে ঐতিহ্যবাহী ওই বাজারে থাকা বিভিন্ন পেশার সাড়ে ৪শ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছিল।
সোমবার বরমী বাজারে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার বলেন, শ্রমজীবী এই মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছেন। প্রথম দফায় দশ কেজি করে চাল দেওয়া হয়েছে প্রত্যেককে।
সংগঠনের সভাপতি আবুল হাসেম বলেন, বাজারের ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে অভাবী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।