ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কঢিয়াদীতে নতুন ১০ জন করোনায় আক্রান্ত

কঢিয়াদীতে নতুন ১০ জন করোনায় আক্রান্ত
×

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৭:৪০

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনায় আক্রান্ত এক যুবকের পরিবারের সাতজনসহ নতুন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৬শে এপ্রিল এক যুবক করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। সেই বাসায় থাকা তার বাবা-মা, স্ত্রী, দুইবোন ও ভাড়াটিয়া এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাছাড়া লোহাজুরী ইউনিয়নের একজন পুরুষ, মসূয়া আদমপুরের এক নারী, বনগ্রামের ঘিলাকান্দি গ্রামের এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা জানান, একই পরিবারের ৭ জনসহ দশজন আক্রান্ত হয়েছেন। মানুষকে ঘরে রাখার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মানুষ তো ঘরে থাকতে চায় না। আক্রান্তদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। 

আরও পড়ুন

×