ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নান্দাইলে নিখোঁজ মৎস্যচাষীর চোখ উপড়ানো লাশ উদ্ধার

নান্দাইলে নিখোঁজ মৎস্যচাষীর চোখ উপড়ানো লাশ উদ্ধার
×

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৮:০৪

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ এক মৎস ব্যবসায়ীর চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ঝালুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মৎস ব্যবসায়ীর নাম নবী হোসেন (৪৫)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পরা নাগডোর গ্রামের মৃত দিদার আলীর ছেলে। গত রোববার থেকে নির্খোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় তার চাচাতো ভাই সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত নবীর ভাই আকবর আলী জানান, গত রোববার বিকেলে নবী তার চাচাতো ভাই সাইফুলকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জ উপজেলার শিবচর এলাকায় মাছের পোনা কিনতে যান। সাইফুল রাতে বাড়ি ফিরলেও নবী ফেরেননি। বাড়িতে এসে সাইফুল জানায় যে, ঈশ্বরগঞ্জ থেকে একটি অটোরিকশায় করে বাড়িতে ফেরার কথা ছিল নবীর। এরপর পরিবারের লোকজন তাকে নানান জায়গায় খুঁজতে থাকেন। সোমবার নান্দাইলে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে যান এবং লাশটি নবীর বলে শনাক্ত করেন তারা।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, 'ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা লাশ দাফনের পর মামলা করবে বলে জানিয়েছেন।'

আরও পড়ুন

×