ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চার দিনেই করোনা নেগেটিভ রিপোর্ট ১৫ শিক্ষানবিশ চিকিৎসকের

চার দিনেই করোনা নেগেটিভ রিপোর্ট ১৫ শিক্ষানবিশ চিকিৎসকের
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০০:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত ১৬ জন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের মধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট চার দিনের মধ্যে নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার ওসমানীর পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। গত ৪ মে তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। 

এই ১৫ জন ইন্টার্ন চিকিৎসক হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকলেও একজন নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আরেকবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। পরপর দুবার নমুনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসলে আমরা একজন রোগীকে সুস্থ ঘোষণা করি। 

তিনি জানান, গাজীপুর থেকে আসা হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এরপর ৭৮ চিকিৎসককে হোস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ঢাকার ল্যাবে পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। 

গত ৪ মে হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা এই ১৬ জন শিক্ষানবিশ চিকিৎসক করোনা আক্রান্ত বলে রিপোর্ট আসে। গত ২৩ এপ্রিল তাদের একজন সহপাঠী করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নবীন চিকিৎসকদের হোস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। গত ৬ মে প্রথম শনাক্ত হওয়া চিকিৎসক সুস্থ হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

×