ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যশোরে ৯ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ, ঢাকায় নেগেটিভ

যশোরে ৯ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ, ঢাকায় নেগেটিভ
×

ফাইল ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০১:৪১ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৫:৩৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ ৯ স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হলেও ঢাকা পাঠানো নমুনাতে করোনা নেগেটিভ হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।

ডা. রাশেদ আল মামুন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ৯ স্বাস্থ্য কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়। নিশ্চিত হওয়ার জন্য পুনরায় পরীক্ষার জন্য গত মাসের ২৭ তারিখে ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠালে শুক্রবার তার ফলাফল আসে।

ঢাকার ফলাফলে দেখা যায়, ৯ জনের মধ্যে সাতজনের করোনা নেগেটিভ। বাকি দুইজনের রিপোর্ট এখনো আসেনি বলে ডা. রাশেদ জানান।


আরও পড়ুন

×