ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাথরঘাটায় মুসল্লিদের ওপর হামলা, আহত ১৩

পাথরঘাটায় মুসল্লিদের ওপর হামলা, আহত ১৩
×

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরগুনার পাথরঘাটায় একটি মসজিদের মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৩ জন মুসল্লি আহত হয়েছেন। 

শুক্রবার রাতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামে মুসল্লি বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘট। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। 

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মসজিদের মুসল্লি লোকমান হোসেন জানান, হানিফা নামের এক জেলে বৃহস্পতিবার রাতে বিলে মাছ ধরার জন্য জাল পাতেন। ওই জাল একলাস হাওলাদার এবং জাফর বিশ্বাস রাতে চুরি করে নিয়ে যান।  এ নিয়ে শুক্রবার সকালে হানিফ এবং একলাসের বাকবিতণ্ডা হয়। পরড় শুক্রবার রাতে হানিফা মসজিদে নামাজ পরতে গেলে একলাস, জাফর ও জাকির বিশ্বাস মসজিদে গিয়ে নামাজ পড়া অবস্থায় হানিফাকে মারধর করে। এসময় মুসল্লিরা প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। 

পাথরঘাটা থানার ওসি মো. শাহাবদ্দিন জানিয়েছেন, মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দক্ষিণ চরদুয়ানী গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির প্রস্ততি নিচ্ছিল। এমন সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে লোকজন ছত্রভঙ্গ করে। এসময় উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×