ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মাহি আক্তার (২) ও রাকিব হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরলরেন্স ও তোরাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মাহি উপজেলার চরলরেন্স এলাকার মো. বিপ্লবের মেয়ে এবং রাকিব তোরাবগঞ্জ এলাকার মো. ইসমাইলের ছেলে।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যাহ হিরন জানান, পরিবারের সদস্যদের অজান্তে মাহি ও রাকিব খেলতে গিয়ে নিজ নিজ বাড়ির পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

×