গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি গ্রেফতার
পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফারুক আহম্মেদ পৌর শহরের চক গোবিন্দ এলাকার বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দলীয় কার্যালয়ে গণজমায়েত করে ইফতারের আয়োজন করা হচ্ছিল। এর আগে তাদের গণজমায়েত করে ইফতারের আয়োজন করতে নিষেধ করা হয়েছিল। নিষেধ না মেনে গণজমায়েত করা হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, গত মাসের ১০ তারিখে তার নামে একটি মাদক মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।