ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিলেটে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও চারজন

সিলেটে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও চারজন
×

ছবি: ইউএনবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটে আরও চারজন করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এদের নিয়ে সিলেটে মোট ১১ জন করোনাআক্রান্ত সুস্থ হলেন।

এর আগে গত বুধবার নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে প্রথম পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়। এই বিভাগে প্রথম সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে করোনা আক্রান্ত সুস্থ হন।

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একজন, সুনামগঞ্জের সদর ও ছাতক উপজেলার দুইজন এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন রয়েছেন।

এদের ছাড়পত্র দেওয়ার সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আরও পড়ুন

×