গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ করোনায় নতুন আক্রান্ত ৬
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৭:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে । শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয় জনের করোনা সনাক্ত হয় । এই ৬ জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একই পরিবোরে ২ নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন, সদর উপজেলায় ১ জন ও মুকসুদপুরে ১ জন রয়েছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪ জনই ঢাকা থেকে কাশিয়ানী ও টুঙ্গিপাড়া এসেছেন। করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাথা হয়েছে।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, জেলায় করোনা আক্রান্ত ৫১ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। বাকী ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় ২ নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ২ জন, মুকসুদপুর উপজেলায় একজন সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও এক পুলিশ সদস্য ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।