ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় মামলা
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের বন্দরে একটি বহুতল ভবনের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দুই শিশুসহ এক নারী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত দুই শিশুর পিতা খোরশেদ আলম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। আহত ৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আমরা আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় মামলা দায়ের করেছে। দুর্ঘটনার পর থেকে বহুতল ভবনের মালিক রফিকুল ওরফে হাসান পলাতক রয়েছে। আমরা বাড়ির মালিককে গ্রপ্তারের চেষ্টা চালাচ্ছি।

গত শুক্রবার ভোরে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ২ শিশু সহোদর মাসনুন ও জিসান ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আট মাসের অন্তঃসত্ত্বা লাবনী আক্তার মারা যান। 

আরও পড়ুন

×