ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভাই-বোনের পড়ালেখার খরচের টাকা বাঁচিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

ভাই-বোনের পড়ালেখার খরচের টাকা বাঁচিয়ে খাদ্য সামগ্রী বিতরণ
×

ছবি: সমকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশের মানুষও এ মহামারি থেকে রক্ষা পায়নি। দেশের এই ক্রান্তিলগ্নে অনেক ব্যক্তি ক্ষুধার্থ জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন। এদের মধ্যে ব্যতীক্রম দুই ভাই-বোন। তাদের পড়ালেখা ও থাকা-খাওয়ার খরচের টাকা বাঁচিয়ে সেই অর্থ দিয়ে কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে (ফাইনাল) অধ্যয়নরত রাকিব হাসান ও তারই ছোট বোন আইইউবিএটি ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অধ্যরনরত সাদিয়া সাবরিনা সিঁথি এমন মহৎ কাজ করেছেন। তারা তাদের পড়ালেখা ও থাকা-খাওয়ার খরচের টাকা বাঁচিয়ে সেই অর্থ দিয়ে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও ৪ কেজি করে আলু বিতরণ করেছেন। ভাই-বোনের এই মহতী উদ্যোগে এলাকায় অনেকে উদ্বুদ্ধ হচ্ছে অসহায় হতদরিদ্র ও অনাহারী মানুষের পাশে দাঁড়াতে।

রাকিব হাসান ও সাদিয়া সাবরিনা সিঁথি বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. শাহাবুদ্দীন আহমেদের ছেলে-মেয়ে।

রাকিব হাসান ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

×