রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে ১০ কিলোমিটার যানজট
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৯:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন ব্রিজ থেকে সিংলাবো এলাকায় সরেজমিনে গিয়ে এ দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, উপজেলার এশিয়ান হাইওয়ের পোনাব এলাকায় একটি মালবাহী কনটেইনার উল্টে গিয়ে রাস্তায় পড়ে থাকার কারণে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যানজটে আটকা পড়ে থাকে শত শত যানবাহন। যানজটের কারণে পরিবহন চালক ও সাধারণ মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। পরে হাইওয়ের পুলিশ কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রাজ রাশেদ নামে এক যাত্রী জানান, লকডাউন থাকা সত্বেও বাড়ি থেকে বের হয়েছি। তারপর দীর্ঘ যানজটের কারণে একই জায়গায় বসে আছি। তবে কয়েকজনের কাছে শুনেছি রাস্তায় একটি কনটেইনার উল্টে পড়ে গেছে এ কারণে যানবাহন সব আটকে আছে।