ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ০১:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জয়পুরহাটের ক্ষেতলালে আনোয়ার হোসেন শামিম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশড়াসরাইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওষুধ ব্যবসায়ী একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, আনোয়ার হোসেন শনিবার রাতে উপজেলার মনঝার বাজারের তার নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা প্রথমে তাকে দুর্বল করতে ছুরিকাঘাত করে। পরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

×