ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাবনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

পাবনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
×

পাবনা অফিস

প্রকাশ: ১০ মে ২০২০ | ০১:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুয়েল রানা আকাশ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান। নিহত জুয়েল পাবনা পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে। তিনি পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল দশটার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন নিহত জুয়েল রানা। দুপুরের দিকে সাধুপাড়া স্লুইচ গেটের পাশের কলাবাগান থেকে ক্ষত বিক্ষত অবস্থায় অজ্ঞাত হিসেবে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আহত অবস্থায় জুয়েল রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি পর্যন্ত তার পরিচয় মেলেনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করি। পরে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
ওসি জানান, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।  তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।

আরও পড়ুন

×