জলঢাকায় করোনায় প্রাণ গেল এক নারীর
জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারীর জলঢাকায় প্রণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে আইশোলেসনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার সকালে জলঢাকা থানা পুলিশের সগযোগীতায় সরকারি বিধি মেনে করোনা আক্রান্ত মৃত ওই নারীর জানাযা সম্পন্ন হয়েছে। এ সময় জলঢাকা থানা ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীরসহ পরিবারের ৩ জন জানাযায় অংশ নেন।
এ বিষয়ে ডা. রেজওয়ানুল কবীর বলেন, 'গত কয়েকদিন ধরে ওই নারীর করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত ৮ মে তার নমুনা টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ আসে। করোনায় আক্রান্ত নারীর পরিবার নীলফামারী সদর হাতপাতালে যেতে অপারকতা প্রকাশ কারায় নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসা দেওয়া হয়।'
জলঢাকা থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, 'পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় বিধান মেনে তার জানাযা ও দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।'