ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নবাবগঞ্জে এক দিনে ২ শিশুসহ করোনায় আক্রান্ত ৩

নবাবগঞ্জে এক দিনে ২ শিশুসহ করোনায় আক্রান্ত ৩
×

নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকার নবাবগঞ্জে এক দিনে দুই শিশুসহ তিন জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. অনুপ সমকালকে জানান, আক্রান্ত তিনজনের মধ্যে উপজেলার বক্সনগর ইউনিয়নের বাসিন্দা দুই শিশুর একজনের বয়স ৫ বছরের নিচে অপর শিশুর বয়স ১০ বছর। সম্পর্কে তারা ভাই-বোন। বাকি একজনের বয়স ৪১। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×