লোহাগাড়ায় ১২ স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত আরও ১৪ জন
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৩:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে আরও ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
রোববার বেলা ১টায় তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ।
এ নিয়ে লোহাগাড়ায় মোট ২১জন করোনা রোগী শনাক্ত হলো।
ডা.মোহাম্মদ হানিফ জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে রোববার নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ ফল আসে। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ১২জন লোহাগাড়া উপজেলার স্বাস্থ্যকর্মী । এদের মধ্যে ৭জন পুরুষ, ৫জন নারী। বাকী দুজন আমিরাবদ ইউনিয়ন ও চুনতি ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনাগুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবার নমুনা পরীক্ষা হবে।