ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কীর্তনখোলা থেকে যুবকের লাশ উদ্ধার

কীর্তনখোলা থেকে যুবকের লাশ উদ্ধার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:১৯ | আপডেট: ১০ মে ২০২০ | ০৮:২৭

বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় জেলেরা লাশটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম ঘটনা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় স্থানীয় জেলেরা লাশটি দেখে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওসি আজিমুল করিম।

আরও পড়ুন

×