ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, নকল স্বর্ণের পুতুলসহ আটক ২

‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, নকল স্বর্ণের পুতুলসহ আটক ২
×

আটককৃত দুইজন। ছবি: সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৯:২৫ | আপডেট: ১০ মে ২০২০ | ০৯:৩৩

কিশোরগঞ্জে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার সময় নকল সোনার পুতুল ও প্রাইভেটকারসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

রোববার দুপুরে শহরের গাইটাল এলাকা থেকে জয়নাল আবেদিন ও মতিউর রহমান নামে ওই দুই প্রতারককে আটক করে র‌্যাব। তাদের বাড়ি গাইবান্ধা জেলার পলশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম. শোভন খান জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের জ্বিনের বাদশা পরিচয় দিয়ে সোনার পুতুল দেয়ার কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল। শহরের বগাদিয়া এলাকার বাসিন্দা সোহাগ মিয়া নামে এক যুবককে ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় ওই দুই প্রতারক। আরও টাকা দেয়ার জন্য প্রতারকরা তাকে চাপ দিলে বিষয়টি র‌্যাবকে জানানো হয়।

আজ রোববার দুপুরে প্রাইভেটকারে করে টাকা নিয়ে গেলে ওৎ পেতে তাকা র‌্যাব সদস্যরা দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে তিনটি নকল সোনার পুতুল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রতারক চক্রের অন্য সদস্যদের আটক করতে চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন

×