বগুড়ায় পুলিশ কনস্টেবলসহ ২ জন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৯:৫৭ | আপডেট: ১০ মে ২০২০ | ১০:০০
বগুড়ায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার রাত ৯টার দিকে এ তথ্য জানান।
ডা. তুহিন জানান, বগুড়া পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের বয়স ৫৯ বছর। গত ৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার ২০ বছরের যে যুবক আক্রান্ত হয়েছেন তিনি নারায়ণগঞ্জে এক কারখানায় কর্মরত ছিলেন এবং গত ৭ মে বাড়ি ফেরের। দুইদিনের মাথায় তার নুমনা সংগ্রহ করা হয়।
রোববার ওই দুইজনসহ বগুড়ায় এ পর্যন্ত মোট ৩৯ জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার নমুনা ছিল ৩৯টি। বাকি ১৪৯টি জয়পুরহাট জেলা থেকে পাঠানো হয়।