ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাজশাহীতে ৬০ শতাংশ মেস ভাড়া নিতে রাজি মালিকপক্ষ

রাজশাহীতে ৬০ শতাংশ মেস ভাড়া নিতে রাজি মালিকপক্ষ
×

ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ১০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা ভাইরাস সংকটে রাজশাহী নগরীতে মেসে থাকা সবার ভাড়া কমাতে রাজি হয়েছে ‘মেস মালিক সমিতি’। এপ্রিল মাস থেকে সবাইকে ৬০ শতাংশ মেস ভাড়া দিতে হবে। এ বিষয়ে মেস মালিকরা রাজশাহী জেলা প্রশাসনকে অবহিত করেছেন।

রোববার রাজশাহী জেলা প্রশাসকের ফেসবুক আইডি-তে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা যায়। তিনি স্ট্যাটাসে লেখেন, 'রাজশাহীতে এপ্রিল মাস থেকে মেস ভাড়ার ৬০ শতাংশ পরিশোধ করতে হবে। মেস মালিকগণ বিষয়টি জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।'

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হককে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভড করেননি।

এর আগে, করোনার কারণে মানবিক দিক বিবেচনায় মেস ভাড়া মওকুফের দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীতে শিক্ষা নিতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ও সমস্যা তুলে ধরে গত ১ মে সমকালের অনলাইন সংস্করণে 'মেস ভাড়া নিয়ে বিপাকে রাবির ৩০ হাজার শিক্ষার্থী' শিরোনামে এবং ৩ মে প্রিন্ট সংস্করণে 'রাবির ৩০ হাজার শিক্ষার্থী মেস ভাড়া নিয়ে বিপাকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন

×