ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০ | ১০:৪৪ | আপডেট: ১০ মে ২০২০ | ১১:০৭

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলায় ২০০টি এবং দোহার উপজেলায় ৬১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

এ ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় রোববার ঢাকা মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজারসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় রোববার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্রান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য ২ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

আরও পড়ুন

×