ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাতক্ষীরায় আরও ২৪ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় আরও ২৪ জনের করোনা শনাক্ত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৯:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সাতক্ষীরায় নতুন করে আজ সর্বোচ্চ আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানানো হয়। এনিয়ে সাতক্ষীরায় মোট ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন একজন মেডিকেল টেকনোশিয়ান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, রোববার ৩৮৯টি নমুনার পরীক্ষার রিপোর্ট তাদের কার্যালয়ে এসে পৌঁছায়। এর মধ্যে ২৪টি পজেটিভ এসেছে। করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনির উপজেলার একজন রয়েছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত এসব ব্যক্তিরা ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ান্টোইন শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন।

জয়ন্ত সরকার জানান, তাদেরেকে রাতের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে।রোববার পর্যন্ত জেলায় মোট ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×