ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২০ | ১০:৪৪ | আপডেট: ১৭ মে ২০২০ | ১১:০৯

বিভাগীয় কমিশনারের একজন পিএস ও তার পরিবারের তিন সদস্যসহ সিলেটে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আমাদের অফিসের কয়েকজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ রিপোর্টে আমার এক পিএসের রিপোর্ট পজেটিভ এসেছে। একই সঙ্গে তার পরিবারের আরও তিন সদস্যের রিপোর্টও পজিটিভ আসে।

এদিন ওসমানী ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে বিশ্বনাথের চারজন, ফেঞ্চুগঞ্জের ১ জন এবং সিলেট সদরে ৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৩ জন; যার মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।

আরও পড়ুন

×