শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ১১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজির জোয়ার্দ্দার (৫৫) মৃত তাছের জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার সকালে লিচু পাড়াকে কেন্দ্র করে হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সঙ্গে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতণ্ডা হয়। এ সময় সুন্নত জোয়ার্দ্দারের ছেলে রজন জোয়ার্দ্দারের লাঠির আঘাতে নজির জোয়ার্দ্দার গুরুতর আহত হয়। উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।