লোহাগাড়ায় হাসপাতালের ৫ কর্মচারীসহ নতুন আক্রান্ত ৬
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ২২:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের লোহাগাড়ায় মা ও শিশু হাসপাতালের পাঁচ কর্মচারীসহ নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। লোহাগাড়ায় এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।
রোববার বিকেলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া রিপোর্টে তাদের দেহে করোনা পজিটিভ আসে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩ মে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জনের নমুনা পাঠানো হয়। রোববার রাতে ২৬ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে, আক্রান্ত রোগীদের দেহে তেমন কোন উপসর্গ না থাকায় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তারা হোম আইসোলেশনে থাকবেন। লোহাগাড়ায এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এদের মধ্যে আমিরাবাদের হাছির পাড়ার বাসিন্দা কলার আড়তদার নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।