ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দেবীদ্বারে চিকিৎসক দম্পতিসহ করোনায় আক্রান্ত ৬

দেবীদ্বারে চিকিৎসক দম্পতিসহ করোনায় আক্রান্ত ৬
×

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৭ মে ২০২০ | ২৩:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার দেবীদ্বারে এক চিকিৎসক দম্পতিসহ নতুন করে আরো ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন এ ৬ জন নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ১০৮ জন। এদের মধ্যে এক হোমিও চিকিৎসকসহ মারা গেছেন ৯ জন।  

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার দেবীদ্বারে ৪৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ টি পজেটিভ এবং বাকি ৪৪ টি নেগেটিভ। পজেটিভদের মধ্যে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ১ জন, দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় পূর্বে লকডাউন করা বাড়িতে ২ জন এবং দেবীদ্বারের প্রাইভেট হাসপাতালে কর্মরত চিকিৎসক স্বামী-স্ত্রী ২ জন। এছাড়া কুমিল্লা সিএমএইচ এ চিকিৎসাধীন দেবীদ্বার পৌর এলাকার শান্তি রোডের একজন পুরুষ রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, পজেটিভ চিকিৎসক দম্পতির কর্মস্থল দেবীদ্বার শিশু মাতৃ হাসপাতাল ও দেবীদ্বার মেডিনোভা হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার জন্য হাসপাতাল বন্ধ রেখে সম্পূর্ণ ভবনটি জীবাণুনাশক দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×