ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে চার চিকিৎসকসহ ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত

লক্ষ্মীপুরে চার চিকিৎসকসহ ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ২৩:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরে চার চিকিৎসক ও এক সাংবাদিকসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার একজন বিটিভির সাংবাদিক ও রায়পুরের ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, দুজন নার্স ও একজন জনপ্রতিনিধি রয়েছেন। 

জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসার আওতায় আনা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ৬৯ জন জন বেড়ে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৭৭১ জন। নতুন করে একজনসহ আইসোলেশনে আছেন পাঁচজন। 






আরও পড়ুন

×