ফুলবাড়িয়ায় করোনায় আক্রান্ত পল্লী বিদ্যুতের ডিজিএম
ফাইল ছবি
ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০০:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ডিজিএম অনিতা বর্মন করোনায় আক্রান্ত হয়েছেন।
পল্লী বিদ্যুৎমিটার রিডার জাহিদ হাসান ও অফিস সহকারী হোসনে আরা বেগমের করোনা নমুনা পরিক্ষায় পজিটিভ পাওয়ার পর নতুন করে নমুনা পরীক্ষার জন্য নেওয়া হলে রোববার সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ এসেছে পল্লী বিদ্যুতের ডিজিএম অনিতা বর্মনের।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ ।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, ‘পল্লী বিদ্যুতের মিটার রিডার জাহিদের করোনা পজিটিভ রিপোর্ট জানার পরই আমরা পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ করে দেই এবং বেশ কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠাই। এর মধ্যে পল্লী বিদ্যুতের ডিজিএম এর নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে উপজেলায় সতর্কতার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে সোমবার থেকে লকডাউন কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, রেকর্ড অনুযায়ী ফুলবাড়িয়ায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ জন।
পল্লী বিদ্যুতের আক্রান্ত কর্মচারীরা সামাজিক দুরত্ব ও সরকারি নিয়মকানুন না মানায় আক্রান্তের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।