ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাঞ্ছারামপুরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

বাঞ্ছারামপুরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
×

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০০:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোটর মেকানিক বাবু হত্যা মামলার আসামি সুজন মিয়া নিহত হয়েছেন। 

রোববার রাত আড়াইটার দিকে ভেলানগর গ্রামে এই বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে। এ সময় ঞ্ছারামপুর থানা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। 

নিহত সুজনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ চুরি, ডাকাতিসহ মোট ৬টি মামলা রয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের মাহবুব হাসান বাবু  নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে একই গ্রামের নরুল ইসলামের ছেলে সুজনসহ তার সঙ্গীরা। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে সুজনকে গ্রেপ্তার করার জন্য উপজেলা ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামের একটি কাঠ বাগানে যায় পুলিশ। এসময় সুজনসহ তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এসময় দুইপক্ষের গুলি বিনিময়কালে বাঞ্ছারামপুর থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম, কনস্টেবল মফিজুল ইসলাম, নরুল আমীন, মনিরুল ইসলাম ও মোবারক হোসেন আহত হন। 

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, বাবু হত্যা মামলার আসামি সুজনকে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় এলজি, চারটি গুলির খোসাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।


আরও পড়ুন

×