শৈলকুপায় করোনা থেকে সুস্থ হয়ে কাজ যোগ দিলেন চিকিৎসকসহ ৭ স্বাস্থ্যকর্মী
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০০:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপায় কভিড-১৯ থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন এক ডেন্টাল সার্জনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ স্বাস্থ্যকর্মী।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে হাসপাতাল ক্যাম্পাসে বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম করোনা থেকে সুস্থদের হাতে ফুলের তোড়া ও এক ঝাপি ফল দিয়ে তাদের বরণ করে কাজে যোগদানের ঘোষণা দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, ডা. কিরিটি বিশ্বাস ও ডা. সাজ্জাদ রহিমী সহ আরো অনেকে।