ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলেরও

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলেরও
×

গোপালগঞ্জ ও কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০১:৫৬ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৫:০৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিক উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ  ঘটনা ঘটে।

নিহতরা হলেন  ওই গ্রামের আশীষ বৈদ্য (৪৫) ও তার স্কুল পড়ুয়া ছেলে  তন্ময় বৈদ্য (১৫)। তম্ময় স্থানীয় মুশুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আশীষ বৈদ্যর স্ত্রী ডলি বৈদ্য (৩৮) আহত হয়েছেন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশীষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেন।  সকালে আশিষ তার ভাড়া দেয়া ওই পুকুর থেকে মাছ ধরতে গেলে বৈদ্যুতায়িত হন। এ সময় আশীষ বৈদ্যের  স্ত্রী ডলি বৈদ্য ও ছেলে তন্ময় বৈদ্য তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বৈদ্য ও তার ছেলে তন্ময় বৈদ্যকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মের বিদ্যুত সংযোগের তার বিছিন্ন হয়ে পুকুরে পড়ে পুরো পুকুরই বিদ্যুৎতায়িত হয়েছে। এ  ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন

×