ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় কৃষি কর্মকর্তার উপর হামলা

উল্লাপাড়ায় কৃষি কর্মকর্তার উপর হামলা
×

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফাতিন মাহতাব মিটু নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলা চালিয়ে তার কাছ থেকে ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। 

রোববার সন্ধ্যায় উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামে সাজু নামের এক ব্যক্তির বাড়ির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ওই কর্মকর্তা গুরুতর আহত হন। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতিন মাহতাব উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। 

ফাতিন মাহতাব মিটু উল্লাপাড়া মডেল থানায় দেওয়া এ সংক্রান্ত মামলায় অভিযোগ করেছেন, তিনি শাহজাদপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত। ঘটনার দিন তিনি তার অফিস থেকে উৎসব বোনাস, বেতন, ভ্রমণ ভাতা ও তার কাছে সংরক্ষিত মোট ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে বাড়ি আসছিলেন। ঘটনার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আজাদ হোসেন, আল মাহমুদ বুরা, মোহাম্মদ কলি, রনি, শাকিল, কামরুল, সজিবসহ  প্রায় ১০/১৫ জন যুবক লাঠি, লোহার পাইপ, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার বাড়ির লোকজন তাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে।


আরও পড়ুন

×